সৌদি আরবে ওয়ার্ল্ড ডিফেন্স শো পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৌদি আরবে ওয়ার্ল্ড ডিফেন্স শো পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪



সৌদি আরবে ওয়ার্ল্ড ডিফেন্স শো পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডিফেন্স শো ২০২৪ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি প্রদর্শনীতে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সৌদি সরকারের আমন্ত্রণে ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই প্রদর্শনীতে মন্ত্রী সৌদি সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে বর্তমানে সেখানে অবস্থান করছেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

প্রদর্শনী পরিদর্শন শেষে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মন্ত্রী সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সমস্যাগুলোর সমাধান নিয়ে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। মন্ত্রী সৌদি আরবে অবস্থানরত প্রায় ৩০ লাখ প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও তৎপর হওয়ার জন্য এবং তারা যেন সঠিক সময়ে পাসপোর্টসহ অন্যান্য সেবাগুলো সহজে পায় সে ব্যপারে আরও সচেতন হওয়ার জন্য দূতাবাসের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরবর্তীতে আসাদুজ্জামান খান জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিসও পরিদর্শন করেন। সেখানেও পরিদর্শনকালে সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

সফরকালে মন্ত্রী পবিত্র উমরা পালন করে এবং মদিনায় হযরত মোহাম্মদ (স.)-এর পবিত্র রওজা মুবারক জিয়ারত করে আগামী ১১ ফেব্রুয়ারি দেশে ফিরে আসবেন।

বাংলাদেশ সময়: ২৩:২৭:২৮   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ