আজ পবিত্র শবে মেরাজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ পবিত্র শবে মেরাজ
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪



আজ পবিত্র শবে মেরাজ

পবিত্র শবে মেরাজ আজ (৮ ফেব্রুয়ারি)। ধর্মপ্রাণ মুসলমানেরা এই রাতে পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনিই মূলত ‘শবে মেরাজ’ হিসেবে পরিচিত। ফার্সি শব্দ ‘শব’ অর্থ রাত। আর আরবি ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। আর তাই ‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। ধর্মমতে, এ মহিমান্বিত রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) মহান আলাহ তাআলার ইচ্ছায় ঊর্ধ্বাকাশে আরোহণ করে সাক্ষাৎ লাভ করেন।

ইসলামের ইতিহাস অনুযায়ী, মহানবী মুহাম্মদ (সা.)-এর অলৌকিক ও ঐতিহাসিক ঘটনার স্মারক দিবস হিসেবে মুসলিম বিশ্বে পবিত্র শবেমেরাজ পালিত হয়। এ রাতে মহানবী (সা.) সাত আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং মুসলিমদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে ফেরেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় এ দেশের ধর্মপ্রাণ মুসলমানরাও আজ কুরআনখানি, নফল সালাত, জিকির আসকার, ওয়াজ মাহফিল, দোয়া-দরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবেমেরাজ পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:২৮   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ১৫ দফা দাবি যুব ও নাগরিক সমাজের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
অনিবন্ধিত অনলাইন ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার
ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির
অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ