সরকার ধান ও চালের সঠিক ব্যবস্থাপনা গড়ে তুলতে চায় - খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার ধান ও চালের সঠিক ব্যবস্থাপনা গড়ে তুলতে চায় - খাদ্যমন্ত্রী
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪



সরকার ধান ও চালের সঠিক ব্যবস্থাপনা গড়ে তুলতে চায় - খাদ্যমন্ত্রী

দাম কমানোই অবৈধ মজুতবিরোধী অভিযানের মূল উদ্দেশ্য নয়। সরকার ধান ও চালের সঠিক ব্যবস্থাপনা গড়ে তুলতে চায় বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ দিনাজপুরের সদর ও পার্বতীপুর উপজেলায় অবৈধ মজুতবিরোধী অভিযান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, সারাদেশে মজুতবিরোধী অভিযান চলছে। আমরা আসি বা না আসি অভিযান থেমে নেই। আমরা গতকাল এখানে স্টেকহোল্ডারদের নিয়ে মিটিং করেছি। মিটিংয়ে তারা ওয়াদা করেছে চালের দাম বাড়বে না, বরং কমবে।

মন্ত্রী বলেন, আজ সারা দিনে ৫টি মিলে আমরা গিয়েছি। কারো অবৈধ মজুত আছে কিনা, কেউ কোন অনিয়ম করছে কিনা তা খতিয়ে দেখছি। অনেকেই বেশি লাভের আশায় মাঠে ময়দানে ধান মজুত করে রাখে। আমরা পত্রপত্রিকায় দেখি বস্তায় গাছ গজিয়ে গেছে। ইস্পাহানি অটো রাইস মিলে অনিয়ম ও অবৈধ মজুত দেখে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইস্পাহানি অটো রাইস মিলকে অনিয়ম ও অবৈধ মজুতের জন্য ১ লাখ টাকা জরিমানা আদায় করে।

অভিযানকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাখাওয়াত হোসেন ও জেলা প্রশাসক শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৫০   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
সদরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী
সদরপুরে কন্যাশিশু দিবস পালিত
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ-ইইউ
বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ