বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রথম পাতা » খুলনা » বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪



বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা বিভাগের সরকারি শিশু পরিবারসহ অন্য প্রতিষ্ঠানসমূহের নিবাসী শিশুদের নিয়ে দুই দিনব্যাপী বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান আজ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সমাজসেবা দপ্তর সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে নিয়ে সামনে এগুতে হবে। তিনি বলেন, মেধা ও মননের বিকাশের জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষর্থীরা তাদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ নিজামুল হক মোল্যা। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানভিত্তিক শিশুরা শারীরিক কসরৎ ও নৈপুণ্য প্রদর্শন করে। বিভাগীয় সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:৩৬   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ