ভোলায় ৫ কেজি গাঁজাসহ আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় ৫ কেজি গাঁজাসহ আটক ১
শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪



ভোলায় ৫ কেজি গাঁজাসহ আটক ১

জেলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে আজ পাঁচ কেজি গাঁজাসহ রবি আলম (৪০) নামের এক বিক্রেতাকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। শনিবার দুপুরে ইলিশা ইউনিয়নের লক্ষীপুর লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. গোলাম মোস্তফা বাসসকে জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় লক্ষীপুর থেকে যাত্রীবাহী লঞ্চে করে ভোলায় আসা যাত্রী রবি আলমকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করলে তার সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগের ভেতর থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক রবি আলম কুমিল্লা থেকে এসব গাঁজা এনে লক্ষ্মীপুর হয়ে ভোলায় নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে। রবি আলম বোরহান উদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। এই ঘটনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই গোলাম মোস্তফা।

বাংলাদেশ সময়: ১৬:২৮:২৬   ৫৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকেও নিজের ঘরের মতো পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার ​
আজ বিশ্ব ট্রমা দিবস
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে দিলেন ৭ দিন
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ