রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সমলয়ে ধানের চারা রোপনের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সমলয়ে ধানের চারা রোপনের উদ্বোধন
শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪



রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সমলয়ে ধানের চারা রোপনের উদ্বোধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপনের মাধ্যমে সমলয়ে বোরো চাষাবাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে সরিষাবাড়ী পৌরসভা বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ অত্যাধুনিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি শুরুর পূর্বে ফিতা কেটে রাইস ট্রান্সপ্লান্টারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম লিটনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর খামার বাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন পাঠান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলি, জেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গণি, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন তারা, কৃষক হুমায়ূন কবির প্রমুখ।

এসময় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ অত্রলাকার সহস্রাধিক ক‌ষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পৌরসভার বলারদিয়ার এলাকায় ৭৫ জন কৃষকের মাধ্যমে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচী চালু করা হয় ।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৩৫   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ