জাপার জনপ্রিয়তায় ধস নেমেছে : রওশন এরশাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাপার জনপ্রিয়তায় ধস নেমেছে : রওশন এরশাদ
শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪



জাপার জনপ্রিয়তায় ধস নেমেছে : রওশন এরশাদ

এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় ধস নেমেছে বলে দাবি করেছেন জাপার একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। তিনি বলেন, যে দলের লাখ লাখ নেতাকর্মী দক্ষতা ও যোগ্যতায় এখনও সরকার পরিচালনার স্বপ্ন দেখছে, সেই দলটির সাংগঠনিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। পল্লীবন্ধু এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় ধস নেমেছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবনে জাতীয় পার্টির একাংশের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে এসব কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, পার্টি থেকে এরশাদের নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে। পার্টির এই ক্রান্তিলগ্নে দেশের অগণিত এরশাদ পাগল নেতাকর্মীর দাবির মুখে এক কঠিন পরিস্থিতিতে জাতীয় পার্টিকে রক্ষার জন্য আমি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর আমি পার্টির শীর্ষ নেতৃবৃন্দ এবং অন্যান্য স্তরের সিনিয়র নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। বৈঠকে আমরা জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রসঙ্গে আলোচনা করেছি। প্রাথমিকভাবে আমরা ২ মার্চ জাতীয় পার্টির দশম সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলাম। কিন্তু পবিত্র মাহে রমজানের আগে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় এবং ওইদিন সম্মেলনের জন্য উপযুক্ত ভেন্যু না পাওয়ায় আমরা তারিখ পরিবর্তন করে ৯ মার্চ দশম জাতীয় সম্মেলনের দিন নির্ধারণ করেছি।

পার্টির সব স্তরের নেতাকর্মীদের জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করার আহ্বান জানান রওশন এরশাদ। তিনি বলেন, সম্মেলন প্রসঙ্গে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেবেন আমাদের মহাসচিব কাজী মামুনূর রশিদ।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৫৫   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার,সরকারের কোটি টাকা রাজস্ব ফাঁকি
সালথায় আড়াই মাস ধরে নিখোঁজ কিশোর ইমরান, শেষ সন্ধানের আশায় কাঁদছেন বাবা-মা
শিক্ষার মানোন্নয়ন ও মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বোয়ালমারী-সালথা সীমান্তে ফের উত্তেজনা: প্রশাসনের বৈঠকের পরদিনই ২ যুবককে কুপিয়ে জখম
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কর্মকালীন নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা, জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা
শিক্ষার্থীদের ৫ ওয়াক্ত নামাজে উৎসাহিত করতে আলফাডাঙ্গায় বিশেষ উদ্যোগ, অর্থায়নে শিক্ষা কর্মকর্তা
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ