উস্কানি হলে ‘আগে পদক্ষেপ নিন, পরে রির্পোট করুন’ : দ.কোরিয়ার নৌবাহিনীকে ইউন

প্রথম পাতা » আন্তর্জাতিক » উস্কানি হলে ‘আগে পদক্ষেপ নিন, পরে রির্পোট করুন’ : দ.কোরিয়ার নৌবাহিনীকে ইউন
রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪



উস্কানি হলে ‘আগে পদক্ষেপ নিন, পরে রির্পোট করুন’ : দ.কোরিয়ার নৌবাহিনীকে ইউন

উত্তর কোরিয়ার হুমকি বৃদ্ধির পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল শনিবার তার দেশের মেরিন সেনাদের বলেছেন, উস্কানি দেওয়া হলে ‘প্রথমে পদক্ষেপ নিন, পরে রির্পোট করুন’। খবর এএফপি’র।
পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া এ বছর দক্ষিণ কোরিয়াকে তাদের দেশের ‘প্রধান শত্রু’ হিসেবে ঘোষণা করে পুন:একত্রীকরণ এবং প্রচারের কাজে নিয়োজিত বিভিন্ন সংস্থা বন্ধ করে দিয়েছে এবং আঞ্চলিক আইন লঙ্ঘন করে ০.০০১ মিলিমিটার ভূখন্ডও দখল করা হলে পিয়ংইয়ং যুদ্ধের হুমকি দিয়েছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শুক্রবার আবারো বলেছেন, আক্রান্ত হলে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়াকে ‘ধ্বংস করতে’ কোন দ্বিধা করবে না।
তিনি সিউলকে উত্তর কোরিয়ার ‘সবচেয়ে বিপজ্জনক, এক নম্বর শত্রু রাষ্ট্র এবং চিরশত্রু’ বলে অভিহিত করেন।
২০২২ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই দক্ষিণ কোরিয়ার চৌকস নেতা ইউন উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় যৌথ সামরিক মহড়াসহ যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে।
তার দপ্তর জানায়, ইউন রিপাবলিক অফ কোরিয়া মেরিন কর্পস শাখার সামনের সারি পরিদর্শনের সময় বলেন, ‘যদি শত্রুরা আমাদের উস্কানি দেয়, তাহলে আপনারা ‘আগে পদক্ষেপ নিন, পরে রিপোর্ট করুন’ নীতিটি মেনে চলুন এবং শত্রুর ইচ্ছাকে একেবারে ভেঙ্গে দিতে কোন দ্বিধা না করেই চূড়ান্ত এবং অপ্রতিরোধ্যভাবে জবাব দিন।’
ইউন গত মাসেও এবং ডিসেম্বরে সম্মুখসারির এক সেনা ইউনিট পরিদর্শনকালে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৫৫   ৩০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ