বগুড়ায় আইন-শৃংঙ্খলা কমিটির সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় আইন-শৃংঙ্খলা কমিটির সভা
রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪



বগুড়ায় আইন-শৃংঙ্খলা কমিটির সভা

জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃংঙ্খলা কমিটির সভা আজ সকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আইন-শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করা হয়।
মাদকদ্রব্য নির্মূল, বগুড়া শহরের ভয়াবহ যানজট নিরসন, পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি উত্তোলন, অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটা এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয় আজকের সভায়। এসময় জেলায় আইন-শৃংঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার।
জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নাতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মেজবাউল করিম, সহকারি কমিশনার খালেদ বিন মনসুরসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৫৯   ৪১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’: উপদেষ্টা তিতুমীর
নিরাপত্তার দাবিতে ঢাকা-জামালপুর রুটে বাস চলাচল বন্ধ, শ্রমিকদের কর্মবিরতি
কৃষক কার্ড: মাঠের মানুষের হাতে মর্যাদার নতুন ঠিকানা
ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে আইপিইউ প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ