আগামী রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে : বাণিজ্য প্রতিমন্ত্রী
রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪



আগামী রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

সংসদ ভবন, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ :বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারে নিরবিচ্ছন্ন পণ্য সরবরাহ, বাজার মনিটরিসহ সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করা যায়, সরকারের এই পদক্ষেপগুলো বাস্তবায়নের ফলে আগামী রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে।
প্রতিমন্ত্রী আজ সংসদে জাতীয় পার্টির সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান।
তিনি বলেন, বাজারে নিরবিচ্ছন্ন পণ্য সরবরাহ করা গেলে কেউ আর কারসাজি ও মজুতদারি করে দ্রব্যমূল্য বাড়াতে পারবে না। তখন পণ্যমূল্য একটা যৌক্তিক পর্যায়ে থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার এ ব্যবস্থাটি নিশ্চিত করতে চাচ্ছে। এ ছাড়া আসন্ন রমজান উপলক্ষে সরকার টিসিবি’র মাধ্যমে এক কোটি প্রান্তিক পরিবারকে চাল, ডাল, তেল, খেজুরসহ ৫ ধরণের পণ্য সরবরাহ করবে। এতেও সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে।
সরকারি দলের অপর সদস্য আনোয়ার হোসেন খানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কাজ প্রতিরোধকল্পে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী নিয়মিত বাজার মনিটরিং করা হয়ে থাকে। চলতি ২০২৩-২৪ অর্থবছরে (১ জালাই ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত) ৫ হাজার ৩৭৪টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীন বিভিন্ন অপরাধে ১১ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠানকে ৬ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৩৮   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
দেশের দুর্দশা-দুর্দিনে বিএনপিই দেশ ও জাতির পথের দিশা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
আমরা কারও পাতানো ফাঁদে পা বাড়াবো না : গয়েশ্বর চন্দ্র
ঐক্যবদ্ধ থেকে বিএনপি’র আদর্শ বাস্তবায়নে নেতা-কর্মীদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ