এষাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য স্বামীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » এষাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য স্বামীর
সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪



এষাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য স্বামীর

বলিউড তারকা হেমা-ধর্মেন্দ্রকন্যা এষা দেওল ও তার ব্যবসায়ী স্বামী ভরত তখতানির বিচ্ছেদের পর তাদের অন্দরের নানা অজানা কথা সামনে আসছে। বিয়ের এক যুগ পার করে ফেলেছেন তারা। তাদের হঠাৎ বিচ্ছেদ যেন মেনে নিতে পারছেন না ভক্তরা।

এষা দেওল ও ভরত তখতানির বিয়ে হয় ২০১২ সালে। দুটি সন্তান রয়েছে তাদের। সবকিছু ঠিকঠাক চলছিল তবে কেন হঠাৎ এই ছন্দপতন? ভরতের বাড়ির সংস্কৃতি মেনেও নিয়েছিলেন এষা। বিচ্ছেদের পর ভরতের একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে।

ফিল্মফেয়ারকে দেয়া ভরত তখতানির পুরানো একটি সাক্ষাৎকার সামনে এসেছে। ভরত বলেন, এষা অনেক বেশি ‘পজেসিভ’। আমিও পজেসিভ তবে ওর মতো অতটাও নয়। ও আমাকে অষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে।’ অর্থাৎ ভরতের কথায়, এষার তার উপর অধিকার বোধ একটু বেশিই ছিল।

ভরত আরও বলেন, ‘তাদের মাঝে মধ্যে মতবিরোধ হয়। এষার অভ্যাস তর্ক করতে থাকা। তবে ঝগড়ার পর এষাই আবার সবকিছু ঠিক করে নেয়। তাদের সম্পর্কে একটা সূক্ষ্ম বোঝাপড়া রয়েছে। ঝগড়ার পর তারা নিজেরাই তা মিটিয়ে নেন।

এখন প্রশ্ন উঠছে, তবে কি ভরতের প্রতি এষার অতিরিক্ত অধিকার বোধই তাদের বিচ্ছেদের কারণ হয়ে উঠেছে। এদিকে আবার শোনা যাচ্ছে, এষা-ভরতের বিবাহ-বিচ্ছেদের কারণ নাকি ভরত তখতানির নতুন প্রেমে পড়া। জানা যাচ্ছে, বেঙ্গালুরুতে ভরতের নতুন কাউকে খুঁজে পেয়েছেন।

বিচ্ছেদের কথা জানিয়ে এষা ও ভরত যৌথ বিবৃতি দেন, ‘আমরা পারস্পরিক এবং সৌহার্দ্যপূর্ণভাবেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনের এই পর্যায়ে এসেও আমাদের দুই সন্তান যাতে ভালো থাকে, সেটাই এখন আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আশা রাখি আমাদের এই গোপনীয়তাকে সম্মান জানানো হবে।’ তবে এরপরেও তাদের বিচ্ছেদের প্রকৃত কারণ কী, তা জানতে কৌতুহলী হয়ে পড়েছেন অনুরাগীরা।

বাংলাদেশ সময়: ১৬:০৯:১২   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ