ইরান এ অঞ্চলে যুদ্ধের সম্প্রসারণ দেখতে চায় না : পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরান এ অঞ্চলে যুদ্ধের সম্প্রসারণ দেখতে চায় না : পররাষ্ট্রমন্ত্রী
সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪



ইরান এ অঞ্চলে যুদ্ধের সম্প্রসারণ দেখতে চায় না : পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ান শনিবার বলেছেন, তেহরান এ অঞ্চলে যুদ্ধর সম্প্রারণ দেখতে চায় না। লেবাননের টিভি চ্যানেল আল-মানার পরিবেশিত খবরে এ কথা বলা হয়। খবর সিনহুয়ার।
লেবননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বৌ হাবিবের সাথে বৈরুতে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইরান ও লেবানন নিশ্চিত করেছে যে যুদ্ধ কোন সমাধান নয় এবং আমরা কখনই যুদ্ধের পরিধি বাড়াতে চাই না।’
ইরানের শীর্ষ কূটনীতিক গাজা এবং পশ্চিম তীরে হামলা বন্ধ করতে ইসরাইলকে চাপ দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন।
আমির আব্দুল্লাহিয়ান বলেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে দুটি ভিন্ন পন্থা গ্রহণ করতে দেখা যাচ্ছে। এ সবের একটি হলো ইসরাইলকে অস্ত্র সরবরাহের মধ্যদিয়ে গাজা যুদ্ধে অংশ নেয়া এবং অপরদিকে ওয়াশিংটন সংঘাতের ব্যাপারে দ্রুত একটি রাজনৈতিক সমাধানের কথা বলছে।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বৌ হাবিব বলেন, বৈরুত কখনোই এ অঞ্চলে যুদ্ধ চায়নি। তারা সর্বদাই এ অঞ্চলে স্থিতিশীলতা, শান্তি এবং সার্বিক ও ন্যায়সঙ্গত শান্তি চায়।
তিনি আরো বলেন, ‘আমরা লেবানন এবং গাজার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ বন্ধ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি।’
এদিকে স্থানীয় নিউজ ওয়েবসাইট আল-ইনতিশার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইরানের মন্ত্রী বলেছেন, ইয়েমেনে মার্কিন নেতৃত্বাধীন হামলা এ অঞ্চলের সংকটকে আরো বাড়িয়ে তুলেছে।
আমির আব্দুল্লাহিয়ান সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শনিবার হিজবুল্লাহ নেতা সাঈদ হাসান নাসরুল্লাহ’র সাথেও সাক্ষাত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৫৮   ৩২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ