বিটিআরসি কর্মকর্তাদের সঙ্গে জাইকা প্রতিনিধি দলের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিটিআরসি কর্মকর্তাদের সঙ্গে জাইকা প্রতিনিধি দলের বৈঠক
সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪



বিটিআরসি কর্মকর্তাদের সঙ্গে জাইকা প্রতিনিধি দলের বৈঠক

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর ছয় সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার ‘প্রজেক্ট ফর আইসিটি ইঞ্জিনিয়ারস ডেভেলপমেন্ট ফর দ্যা প্রোমোশন অব দি আইসিটি ইন্ড্রাস্ট্রি এন্ড নিউ ইনোভেশন’ শীর্ষক প্রকল্পে বিটিআরসি এবং টেলিযোগাযোগ শিল্প কিভাবে সম্পৃক্ত হতে পারে সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এরপর প্রতিনিধিদল বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ভবিষ্যতেও এই প্রজেক্টের আওতায় কিভাবে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান জুয়েল, সিস্টেমস্ এন্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান, সিস্টেমস এন্ড সার্ভিসেস বিভাগের পরিচালক এম এ তালেব হোসেন এবং লে. কর্নেল এস এম রেজাউর রহমান, ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের পরিচালক মোঃ গোলাম রাজ্জাক, স্পেকট্রাম বিভাগের পরিচালক লে. কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ এবং ড. মো. সোহেল রানা।

জাইকা প্রতিনিধি দলের সদস্যরা হলেন- মি. ইয়োশিদা তাসুকু, মি. শোজি আকিহিরো, মিসেস কাটসুকি নাহো, মি. তাকেউচি তোমোনারি, মি. নাকানে নোজোমু এবং ফারজানা শারলিন।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:২৩   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ