প্রধানমন্ত্রী রপ্তানির বাজার সম্প্রসারণে নির্দেশনা দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » প্রধানমন্ত্রী রপ্তানির বাজার সম্প্রসারণে নির্দেশনা দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী
সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪



প্রধানমন্ত্রী রপ্তানির বাজার সম্প্রসারণে নির্দেশনা দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশের রপ্তানিযোগ্য নতুন পণ্য ও নতুন রপ্তানির বাজার সম্প্রসারণে নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের রপ্তানি আয়ের উল্লেখযোগ্য অংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এছাড়া বাংলাদেশ ওষুধ ও বাই-সাইকেল রপ্তানি করতে আগ্রহী।’

সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনার লিলি নিকলস সাক্ষাৎ করেন। এসময় তিনি এসব কথা বলেন।

কানাডার হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বের প্রশংসা করে জানান, কানাডা ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘ দিনের। তিনি কানাডা থেকে ক্যানোলা তেল রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া অপচনশীল দ্রব্য যেমন ফলের রস (জুস), শুকনো ফল (ড্রাই ফ্রুট) নিয়ে কানাডা’র বিশেষ চাহিদার কথা জানান।

পরে ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ইরানের রাষ্ট্রদূতকে জানান, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক করতে গেলে অর্থ লেনদেন সমস্যা হয়ে দাড়ায়। সেক্ষেত্রে ইরানের রাষ্ট্রদূতকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলাপ করে বিষয়টি সহজ করার আহ্বান জানান।

অন্যদিকে, নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ জানালে বাণিজ্য প্রতিমন্ত্রী দুদেশের মধ্যে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭:২৪:১৬   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী
কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসবে দেশ : কৃষিমন্ত্রী
১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি সন্তোষজনক, পর্যাযক্রমে আমদানি নির্ভরতা কমবে : কৃষিমন্ত্রী
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দু’টি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্থলবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
বস্ত্র ও পাট খাতের উন্নয়নে শিল্প, একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন : বাণিজ্যমন্ত্রী
সার ব্যবস্থাপনায় কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা
সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ