ভুল খানকে বিয়ে করেছ– কারিনাকে কেন এ কথা বলেছিলেন সালমান?

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভুল খানকে বিয়ে করেছ– কারিনাকে কেন এ কথা বলেছিলেন সালমান?
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪



ভুল খানকে বিয়ে করেছ– কারিনাকে কেন এ কথা বলেছিলেন সালমান?

কারিনা কাপুর ও সালমান খান জুটির ‘বজরঙ্গী ভাইজান’ মুক্তি পায় ২০১৫ সালে। ব্যাবসায়িক সাফল্যের নিরিখে হিন্দি সিনেমার ইতিহাসে নজির গড়ে সেই ছবি। প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করে এটি। এর আগে সালমানের ‘দবং ২’ ছবিতে একটি আইটেম ডান্স করেছিলেন কারিনা। শুধু তাই নয়, সালমান-কারিনা জুটির ‘বডিগার্ড’ ছবিটিও বক্স অফিসে হিট হয়েছিল।

ক্যারিয়ারের চূড়ান্ত সময়ে হঠাৎ ২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ে করেন বলিউডের বেবো। কারিনা সাইফকে বিয়ে করাতেই কি রুষ্ট হন সালমান? সাইফের সঙ্গে বিয়ের পরই সালমান কারিনাকে বলেছিলেন, ‘ভুল খানকে বিয়ে করে ফেলেছ।’

পর্দায় সালমান-কারিনা জুটি হিট। ব্যক্তিগত জীবনেও সালমানের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে কারিনার। শুধু সালমান নন, আমির খান ও শাহরুখ খানের সঙ্গেও একাধিক হিট ছবি করেছেন কারিনা। বিয়ের বছরেই সাইফের সঙ্গে জুটি বেঁধে ‘এজেন্ট বিনোদ’ ছবিতে কাজ করেন কারিনা। বাকি তিন খানের সঙ্গে তার ছবি হিট হলেও সাইফের সঙ্গে তার ছবি একেবারেই ফ্লপ করে।

সাইফকে বিয়ের পরের বছর ২০১৩ সালে ‘বিগ বস্ ৬’-এ সালমানের রিয়ালিটি শোয়ে ‘দবং ২’ ছবির ‘ফেভিকল সে’ গানটির প্রচারে এসে সালমানের প্রশ্নের সম্মুখীন হতে হয় কারিনাকে। সালমান অভিনেত্রীকে বলেন, তিনি এ মঞ্চ থেকে সইফকে কিছু বলতে চান কি না? হেসে কারিনা বলেন, ‘হাই সইফ।’ করিনার স্বল্প উত্তর শুনে হতাশ হয়ে সালমান বলেন, ‘তুমি ভুল খানকে বিয়ে করেছ।’ রসিকতা করা সালমানের স্বভাব। মজা করেই কারিনাকে এ কথা বলেছিলেন অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:১৮   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ - পানিসম্পদ মন্ত্রী
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন -কৃষি মন্ত্রী
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন
মাদকমুক্ত দেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান ত্রাণমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ