বরগুনায় দু’টি সড়ক দুূর্ঘটনা নিহত ১: আহত ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরগুনায় দু’টি সড়ক দুূর্ঘটনা নিহত ১: আহত ৪
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪



বরগুনায় দু’টি সড়ক দুূর্ঘটনা নিহত ১: আহত ৪

বরগুনা জেলার আমতলীতে আজ পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং ৪ জন আহত হয়েছেন। একটি দুর্ঘটনায় বাসের চাপায় মোটরসাইকেল চালক আলী হাওলাদার (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সে আমতলী পৌরসভার লোচা গ্রামের মোশারফ হাওলাদারের ছেলে।

বরগুনার আমতলী-কুয়াকাটা সড়কের সৈকত ফিলিং ষ্টেশনের সামনে মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে আমতলী পৌরসভার লোচা গ্রামের আলী হাওলাদার বাড়ী থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে শহরের দোকানে যাচ্ছিলেন। একই দিক থেকে ঢাকাগামী ইসলাম পরিবহন বাস (ঢাকা মেট্রো ব-১৩-২০৪৬) আসছিলো। পথিমধ্যে সড়কের সৈকত ফিলিং ষ্টেশন দ্রুত অতিক্রম করতে গিয়ে ঘাতক বাসটি পিছন থেকে মোটরসাইকেলটিকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক আলী হাওলাদার মারা যান।

অপর দিকে আমতলী-তালতলী সড়কের তারিকাটা নামক স্থানে সকাল ৮টার দিকে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ চারজন আহত হয়েছেন। গুরুতর আহত তামিম, মেহেদী হাসান ও রিফাতকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক বাস, মোটরসাইকেলও নিহতের মরদেহ উদ্ধার করেছে।বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. গোলাম রাব্বি বলেন, আলী হাওলাদারকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে। অপর আহত চারজনের তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৩১   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত
প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ, মেলান্দহে যুবক গ্রেফতার
সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন, ২৪ ঘণ্টার মাথায় যুগ্ম আহ্বায়কের পদত্যাগ
ফরিদপুর জেলা খেলাঘরের জন্মজয়ন্তী উদযাপন
জামালপুরে বেশি দামে পেট্রোল বিক্রি করায় দোকানিকে জরিমানা
পুনঃনিয়োগ পেলেন জামালপুরের কৃতি সন্তান অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হুমায়ুন করিম সিদ্দিক
কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে যারা
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে : রেলপথ প্রতিমন্ত্রী
খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে সরকার: মীর শাহে আলম
শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ