ওষুধ রপ্তানিতে ১০ শতাংশ প্রণোদনা দেয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওষুধ রপ্তানিতে ১০ শতাংশ প্রণোদনা দেয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪



ওষুধ রপ্তানিতে ১০ শতাংশ প্রণোদনা দেয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

সংসদ ভবন, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, দেশে উৎপাদিত ওষুধ বিদেশে রপ্তানিতে উৎসাহিত করতে সরকারিভাবে ১০ শতাংশ হারে প্রণোদনা দেয়া হচ্ছে।
আজ সংসদে স্বতন্ত্র সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ডা. সামন্ত লাল সেন বলেন, বাংলাদেশ ঔষধ শিল্পে উত্তরোত্তর উন্নতি করছে। দেশের মোট চাহিদার ৯৮শতাংশওষুধ দেশেই উৎপাদিত হয়। বর্তমানে ইউরোপ ও আমেরিকাসহ সারা বিশ্বের ১৫৭টিরও বেশী দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ রপ্তানি করা হচ্ছে।
তিনি বলেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে দেশে উৎপাদিত ওষুধের ‘সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান’ রপ্তানির জন্য ১০ শতাংশ হারে এবং ফার্মাসিউটিক্যাল পণ্য (মেডিকেল/সার্জিক্যাল উপাদান এবং যন্ত্রপাতিসহ) রপ্তানির জন্য ৮ শতাংশ হারে সরকারিভাবে প্রণোদনা প্রদান করা হবে বলে ফিনান্সিয়াল সার্কুলার জারী করা হয়েছে। উল্লেখ্য, বিগত বছরে দেশে উৎপাদিত ঔষধের সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান রপ্তানির জন্য ২০ শতাংশ হারে এবং ফার্মাসিউটিক্যাল পণ্য (মেডিকেল/সার্জিক্যাল উপাদান এবং যন্ত্রপাতিসহ) রপ্তানির জন্য ১০ শতাংশ হারে সরকারিভাবে প্রণোদনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৭:৩১   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ