গণমাধ্যমকর্মীদের চাকরি নিয়ে আসছে নতুন নির্দেশনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণমাধ্যমকর্মীদের চাকরি নিয়ে আসছে নতুন নির্দেশনা
বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪



গণমাধ্যমকর্মীদের চাকরি নিয়ে আসছে নতুন নির্দেশনা

গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা বিষয়ে সরকার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে নতুন নির্দেশনা দিবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান, কর্মীদেরকে নোটিশ না দিয়ে কিংবা হঠাৎ করে চাকরিচ্যুত করতে পারবে না। একইভাবে গণমাধ্যমকর্মীরাও প্রতিষ্ঠানকে সময় না দিয়ে, যে কোনো মুহূর্তে চাকরি ছেড়ে দিতে পারবেন না।

খুব শিগগিরই এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে বলেও জানান তিনি।

ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ ও বিভিন্ন তথ্য প্রচারিত হচ্ছে। এসব বিষয় জবাবদিহিতায় আনতে নীতিমালা গঠনের দাবি জানান সাংবাদিকরা, প্রতিমন্ত্রীও দাবির সঙ্গে একমত হন।

তিনি বলেন, অপতথ্য রোধ করতে গিয়ে মত প্রকাশের স্বাধীনতায় যেন ব্যাঘাত না ঘটে, সেদিকে সরকারের সতর্ক দৃষ্টি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৪২   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সদরপুরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ