জুট ডাইভারসিফিকেশনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় : বস্ত্র ও পাট মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুট ডাইভারসিফিকেশনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় : বস্ত্র ও পাট মন্ত্রী
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪



---

সংসদ ভবন, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ : বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আন্তর্জাতিক বাজারে জুট ডাইভারসিফিকেশনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রথম স্থানে যাওয়ার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আজ সংসদে বিরোধী দলের উপনেতা মো. মুজিবুল হকের এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা জানান।
মুজিবুল হকের অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, বিদেশে আরও বেশী পরিমাণ পাটজাত দ্রব্য রপ্তানি করার লক্ষ্যে রপ্তানিকারকদের রপ্তানিকৃত পাটের সুতা ৭ শতাংশ, হেসিয়ান, সেকিং ও সিবিসি ১২ শতাংশ এবং বহুমুখী পাটজাত পণ্যের ক্ষেত্রে ২০ শতাংশ প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পাটজাত পণ্যের চাহিদার নিরিখে বাজার সম্প্রসারণের লক্ষ্যে বিদেশে নতুন নতুন বাজার অন্বেষণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, পাট খাতের পুনরুজ্জীবন ও আধুনিকায়নের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহে বেসরকারি দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন কার্যক্রম বৃদ্ধির জন্য বিজেএমসি’র নিয়ন্ত্রণাধীন মিলসমূহ বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজেএমসি’র নিয়ন্ত্রণাধীন ২০টি মিল থেকে ইতোমধ্যে ১৪টি মিলের ইজারা চুক্তি সম্পন্ন হয়েছে, ২টি মিলের ইজারা কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৪৮   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা
সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ