এনডিই ইনফ্রাস্ট্রাকচার ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » এনডিই ইনফ্রাস্ট্রাকচার ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪



এনডিই ইনফ্রাস্ট্রাকচার ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন

চার দিনব্যাপী ‘এনডিই ইনফ্রাস্ট্রাকচার ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্ট- ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ অনুষ্ঠানে আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
চার দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশি/বিদেশি খেলোয়াড়সহ ৮০০ জন গলফার অংশ গ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সúন্সরগণ, আর্মি গলফ ক্লাবের সদস্যবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়গণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং মহতি এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৪২   ৩০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
সদরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই প্রত্যাশা: ডিসি রায়হান কবির
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
একাত্তরের পরাজিত ও ফ্যাসিবাদী শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ