কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক দুর্বলতা দূর করার নির্দেশ দিলেন মোকতাদির চৌধুরী

প্রথম পাতা » চট্টগ্রাম » কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক দুর্বলতা দূর করার নির্দেশ দিলেন মোকতাদির চৌধুরী
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪



কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক দুর্বলতা দূর করার নির্দেশ দিলেন মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সবধরনের সাংগঠনিক দুর্বলতা দূর করার নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন।

মোকতাদির চৌধুরী বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আমি বিজয়ী হয়েছি। কিন্তু কিছু কিছু কেন্দ্রে প্রত্যাশিত ভোট পায়নি এবং কয়েকটি কেন্দ্রে বিজয়ী হতে পারিনি। এসব কেন্দ্র সংশ্লিষ্ট কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক দুর্বলতা আছে বলেই এমনটি হয়েছে। এ দুর্বলতা যথাশীঘ্র কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রয়োজন হলে এসব কমিটির নেতৃত্বে পরিবর্তন আনতে হবে।

জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে বিদ্যমান কার্যনির্বহী কমিটির নিয়মিত সভা করার জন্য এবং সবার কার্যপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট দ্রুত সময়ের মধ্যে প্রেরণের জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি মন্ত্রী নির্দেশনা প্রদান করেন।

এ সময় আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপনির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে সমর্থন ও বিজয়ী করার জন্য কাজ করতে মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান। সেই সাথে আগামী একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল কর্মসূচি সফলভাবে উদযাপনের জন্য ছাত্রলীগ ও যুবলীগসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি তিনি আহ্বান জানান।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহসভাপতি হাজি মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র মিসেস নায়ার কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুসলিম মিয়াসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৫২:৪৩   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ