আল্লাহর কাছে ওয়াদা করেছি মাদক নির্মূল করব : শামীম ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল্লাহর কাছে ওয়াদা করেছি মাদক নির্মূল করব : শামীম ওসমান
শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪



আল্লাহর কাছে ওয়াদা করেছি মাদক নির্মূল করব : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি চাই একটা সময় এ রাস্তায় আপনার-আমার মেয়ে হাঁটতে ভয় পাবে না। আমরা একসাথে কাজ করলেই এটা সম্ভব। আমরা ভালো মানুষদের দিয়ে ওয়ার্ডভিত্তিক কমিটি করতে চাই। আমরা ভালো মানুষদের নিয়ে এগোতে চাই। বিএনপি করুক আমার আপত্তি নেই।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং বন্ধ করতে সবার সহায়তা লাগবে। এসব সমস্যা আমার একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি মাদক নির্মূল করব। কোনো দল দেখব না আমি। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, বার, সাংবাদিক, আলেম, ওলামা, পুরোহিত, কমিশনার সবাইকে নিয়ে কাজ করব। আমি আল্লাহর নামে শপথ করে বলছি- এর মধ্যে কোনো রাজনীতি নেই। আমি কোনো রাজনীতির জন্য এটা করছি না। এটা আমাদের নারায়ণগঞ্জ, আমাদের বাড়িঘর। আমরা চাই সবাইকে নিয়ে কাজ করব। আমি বিশ্বাস করি, যদি আমরা সবাই এক হতে পারি নারায়ণগঞ্জকে কলুষিত করার ক্ষমতা কারও নেই। আমি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা পেলে এ এলাকার চেহারা পাল্টে দেব।

এ সময় মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৯:৪৪   ৪৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে এক কেজি গাঁজাসহ কালাম ফকির আটক
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ