চীন-আমেরিকা আমাদের সঙ্গে প্রেম করতে চায় : হুইপ বাবু

প্রথম পাতা » আড়াইহাজার » চীন-আমেরিকা আমাদের সঙ্গে প্রেম করতে চায় : হুইপ বাবু
শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪



চীন-আমেরিকা আমাদের সঙ্গে প্রেম করতে চায় : হুইপ বাবু

জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, বঙ্গবন্ধু এমন একজন মানুষ (শেখ হাসিনা) আমাদের জন্য রেখে গেছেন, তিনি ঠিক থাকলে এদেশের আপামর জনসাধারণের ভাগ্যের চাকা আল্লাহ ঘুরিয়ে দেবেন। এই গরিব দেশ আজ এমন এক জায়গায় চলে গেছে যা দেখে আজ চীন আমাদের সঙ্গে প্রেম করতে চায়। আমেরিকাও আমাদের সঙ্গে প্রেম করতে চায়, সম্পর্ক রাখতে চায়।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজারে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান মিথিলা গ্রুপের উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

নজরুল ইসলাম বাবু বলেন, যার যেটা দরকার আমাদের মেম্বার, চেয়ারম্যান, নেতারা রয়েছেন। আমরা সব কাজ সমাধান করে দেব। যারা দলাদলি করে, দুই নম্বরি করে, ঢাকা-সিলেট মহাসড়কে চুরি করে, পাঁচরুখীতে গাড়িতে আগুন দেয়, তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু আপনারা সবাই সঠিক পথে থাকবেন, সঠিক কথা বলবেন এবং মারামারি কাটাকাটি এসব ছেড়ে দেবেন।

তিনি আরও বলেন, আড়াইহাজারে সব রাস্তার টেন্ডার করা আছে। কোনো রাস্তা ভাঙা থাকবে না। আগামী ডিসেম্বরে আগে দুই গাড়ি একসঙ্গে চললে থামতে হবে এমন রাস্তা রাখব না।

এ সময় হুইপ এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলের পেছনের আরেকটি গেট স্থাপনের কথা জানান। পাশাপাশি খানপাড়া এলাকায় ড্রেনেজ ব্যবস্থাপনার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন।

মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা, মিথিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক কায়েস খান টয়েস, পরিচালক মাহাবুব খান হিমেল, মেয়র সুন্দর আলী, ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাহিদা মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ খান সোহাগ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:০২:০৮   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আড়াইহাজারে ৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ