সরিষাবাড়ীতে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪



সরিষাবাড়ীতে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পিংনা ইউনিয়নের বারই পটল শহীদ নগর স্টেশন এলাকায় সরিষাবাড়ী থানার আয়োজনে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, ছিনতাই, কুসংস্কার, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানব পাচারসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে এ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিংনা সুজাত আলী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান সাঈদ, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ফজলে লোহানী ও পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু প্রমুখ।

এ সময় বিট পুলিশিং কর্মকর্তা ও তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মাসুদুর রহমান, উপ-পরিদর্শক মাহমুদুল হাসান মোড়ল সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৮:২৮   ৪৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৮২
নগরবাসীর স্বস্তি ফেরাতে নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযানে তুলকালাম: নাসিক প্রশাসককে অবরুদ্ধের চেষ্টা, ধস্তাধস্তি
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ