বুড়িগঙ্গাকে ঘিরেই বিকশিত হয়েছে ঢাকা : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বুড়িগঙ্গাকে ঘিরেই বিকশিত হয়েছে ঢাকা : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪



বুড়িগঙ্গাকে ঘিরেই বিকশিত হয়েছে ঢাকা : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সুষম উন্নয়ন নিশ্চিত করতে ঐতিহ্যকে ধারণ ও লালন করে এগোতে হবে। বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে আমাদের ঋদ্ধ ঐতিহ্য। ঢাকার নান্দনিকতা ও ঐতিহ্যের জন্যই ঢাকা বারবার হয়েছে এ অঞ্চলের রাজধানী। ঢাকার মতোই এ দেশের প্রতি অঞ্চলের রয়েছে আলাদা আলাদা কৃষ্টি, সংস্কৃতি, সৌন্দর্য, যা বাংলাদেশকে করেছে ঐশ্বর্যমণ্ডিত।

আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে কেরানীগঞ্জে অধ্যাপক হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্র ও আলিয়ঁস ফ্রঁসেজের যৌথ উদ্যোগে আয়োজিত ‘পুরান ঢাকা থেকে শেখা : জীবন্ত ঐতিহ্যসমূহের ভবিষ্যৎ অনুসন্ধান’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘নদী, জীবন-জীবিকা ও শহরের রয়েছে অবিচ্ছিন্ন সম্পর্ক। ঢাকার সাথে বুড়িগঙ্গার রয়েছে এমনই একটি আত্মীয়তা। বুড়িগঙ্গাকে ঘিরেই ঢাকা বেড়েছে, বিকশিত হয়েছে ঢাকা।
ঢাকার স্থাপত্যশৈলী ও ঐতিহ্য সমন্বিত এবং সম্মিলিতভাবে রক্ষা করতে হবে। কোনো অবস্থাতেই একে ঝুঁকিতে পড়তে দেওয়া ঠিক হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুয় ও আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা কেন্দ্রের পরিচালক ফ্রান্সিস গ্রজিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৩৭:৪৪   ৩১৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শফিকুর
আ.লীগের বিষয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ নাহিদের
জনতা জুট মিলে ১৭.৮৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫
চাঁদাবাজি করলে ধরে পুলিশে দিন, প্রয়োজনে আমিই ব্যবস্থা নেব : আমিনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ