শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই মুক্তিযোদ্ধাদের ভাগ্যের উন্নয়ন হয় : আমু

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই মুক্তিযোদ্ধাদের ভাগ্যের উন্নয়ন হয় : আমু
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪



শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই মুক্তিযোদ্ধাদের ভাগ্যের উন্নয়ন হয় : আমু

বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই মুক্তিযোদ্ধাদের ভাগ্যের উন্নয়ন হয়। তাই এই ধারা অব্যাহত রাখতে হলে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখতে হবে।’

ঝালকাঠি-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু বলেন, ‘আপনারা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তাঁরা সব সময় নিজের পরিবারের সঙ্গে স্মৃতিগুলো আলোচনা করবেন। এতে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ইতিহাস মনে রাখবে।’

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম আলম খান কামাল।
বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা শাখার সভাপতি লাইজুর রহমান রিয়াজ।

বাংলাদেশ সময়: ১৬:১৬:১৬   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী
প্রয়োজনে আবার রাজপথে নামবে ১১ দল: গোলাম পরওয়ার
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন - ত্রাণমন্ত্রী
সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণ: ছয় বছর পর শওকতের যাবজ্জীবন
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ