দিনাজপুরে দুদিন ব্যাপী বসন্ত উৎসব মেলা সম্পন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরে দুদিন ব্যাপী বসন্ত উৎসব মেলা সম্পন্ন
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪



দিনাজপুরে দুদিন ব্যাপী বসন্ত উৎসব মেলা সম্পন্ন

জেলায় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য আর উদ্যোক্তাদের প্রতিভা তুলে ধরতে ফাল্গুনে বর্ণিল সাজে সাজে তরুণী ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ দুদিন ব্যাপী বসন্ত উৎসব সম্পন্ন হয়েছে গত শুক্রবার রাতে ।
দিনাজপুর শহরের হাউজিং সফল মলে গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি বসন্ত উৎসবে স্থান পেয়েছে উদ্যোক্তাদের ৩০টি স্টল। হরেক রকম পিঠাপুলি আর বাহারি পোশাক ও প্রসাধনীর নজরকাড়া কালেকশন নিয়ে হাজির হয়েছে তারা। সেলফি, আড্ডা, নাচ-গান আর আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন দর্শনার্থী ও ক্রেতারা। শেষ দিন গতকাল শুক্রবার রাত ১২ টা পর্যন্ত উৎসবের মধ্য দিয়ে বসন্ত উৎসব মেলা শেষ হয়েছে।
উদ্যোক্তা সোহেলী রানী জানান, এ বসন্ত উৎসব মেলায় আকর্ষণীয় ছিল
বিটস্ ব্যান্ড এবং নিউ অ্যাংকর ব্যান্ড। দুটি জনপ্রিয় সুনামধন্য ব্যান্ডের গু গুণী শিল্পীরা গান পরিবেশন করে দর্শক মাতিয়ে তোলে। এছাড়াও শৈল্পিক নৈপুণ্য নাচ পরিবেশন করে আরেক সুনামধন্য তা-থৈ নৃত্যাঙ্গন।
তরুণ-তরুণী ও বিভিন্ন বয়সী নারী-পুরুষ একত্রিত হয়ে প্রাণের ছোঁয়ার উল্লাসে নাচে-গানে উল্লাসে মেতে উঠে। ফাল্গুনের ছোঁয়ায় আগামী দিনের পথ চলা যেন আরো সুন্দর হয় এ প্রত্যাশা করেছে আগতরা।
উৎসবে স্টল নিয়ে অংশ নেওয়া রতœা দাস বলেন, বাঙালির প্রাণের বসন্ত উৎসবে জেলার ঐতিহ্যবাহী হরেকরকম পিঠাপুলি নিয়ে এ মেলায় অংশগ্রহণ করেছি। মেলায় সাড়া পাওয়া পেয়েছি ভালো।’
সহধর্মিনীকে সাথে নিয়ে উৎসবে পিঠার স্বাদ আর পণ্য নিতে আসা সৈকত বলেন, ‘৩ ধরনের পিঠা খেলাম, বেশ মজা পেয়েছি। এ ধরনের উৎসব আরও বেশি বেশি আয়োজন করা প্রয়োজন।’
উৎসবে কারুকার্য খচিত পণ্য সামগ্রী ও বাহারি রকমের খাবারের আয়োজন নিয়ে হাজির হওয়া স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। শুধু কেনা-বেচা নয়, প্রতিভা বিকাশ ও শিক্ষণীয় সমাহার ছিল মেলায়।
আগত দর্শনার্থী ও ক্রেতাদের মধ্যে আরিফা বেগম জানান, বসন্তকে বরণ করে নিতে এ ধরনের মেলার আয়োজন খুবই ভাল হয়েছে। এক প্রকারের ঘরোয়া পরিবেশে এমন আনন্দ পেলাম প্রায় দীর্ঘদিন পর।
দিনাজপুর অনলাইন উদ্যোক্তা প্লাটফর্মের এডমিন পারুল কনিকা বলেন, প্রায় লক্ষাধিক সদস্যের পরিবারের এ উদ্যোক্তা গ্রুপটি বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। শীতকে বিদায় আর নিজেদের প্রতিভা মেলে ধরতে বসন্ত বরণ উৎসবের আয়োজন। ফাগুনের ভালবাসা কোনো দিন ফুরিয়ে যাবে না। তাই আমরা আমাদের গ্রুপ এবং উদ্যোক্তাদের নিয়ে একত্রিত হয়েছি কিছু সময় একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে। পুরোনো সব গ্লানি ভুলে নতুন কিছুকে সাদরে গ্রহণের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করতে এ আয়োজন করেছিলাম ।
গত বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় কেক কেটে এ উৎসবের উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল এবং দিনাজপুর চেম্বার অফ কমার্স এর সভাপতি হূমায়ন রেজা চৌধুরী শামীম।
অনলাইন ফেসবুক গ্রুপ দিনাজপুর অনলাইন উদ্যোক্তা প্লাটফর্ম এবং হাউজিং শপিংমল এর যৌথ উদ্যোগে এ মেলা গতকাল শুক্রবার রাত ১২ টায় সমাপ্ত করা হয়েছে ।
সমাপনী দিনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, ‘ফাল্গুন আমাদের বাঙালিপনার ঐহিত্য। এ ফাল্গুনকে নিয়ে বাঙালির কবিতা রয়েছে তার কোনো শেষ নেই। ফাগুনের ভালোবাসা কোনো দিন ফুরিয়ে যাবে না। বসন্তকালে নতুন কিছু আসে সবার জীবনে। তাই আমরা নতুন কিছুর প্রত্যাশা সব সময়ে করি। আর বসন্ত মানেই তো আনন্দ। পুরোনো সব গ্লানি ভুলে নতুন কিছুকে সাদরে গ্রহণের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে নিতে এ আয়োজন।তিনি সফলভাবে দুদিন ব্যাপী এ বসন্ত উৎসবের মেলা উৎসবমুখর পরিবেশে শেষ হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানন।

বাংলাদেশ সময়: ১৫:১৪:৪৯   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
রংপুরে শিক্ষা কর্মকর্তাকে ৮ লাখ টাকা ঘুষ দিতে গিয়ে শিক্ষক আটক
কারওয়ান বাজারে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
বিরোধী দলকেও জনগণের সুখ-দুঃখের কথা চিন্তা করে কর্মসূচি দেয়া উচিত : মেজর হাফিজ
যারা ফ্যাসিবাদের পথ তৈরি করবে তারাই দিল্লিতে পালাবে : মামুনুল হক
অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ : প্রধান উপদেষ্টা
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান
জুলাই সনদে এনসিপির স্বাক্ষর, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ