হালাল-হারাম নিয়ে ভাবি, এটা দরকার: বর্ষা

প্রথম পাতা » ছবি গ্যালারী » হালাল-হারাম নিয়ে ভাবি, এটা দরকার: বর্ষা
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪



হালাল-হারাম নিয়ে ভাবি, এটা দরকার: বর্ষা

ঢাকাই সিনেমার সফল তারকা দম্পতি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। পর্দায় এই দুই তারকা কখনও আলাদা জুটি বেঁধে অভিনয় করেননি। এ তারকা দম্পতিকে অনেকেই আইডিয়াল কাপল হিসেবে মানে।

তবে এ তারকা জুটি নিজেদের কথা কিংবা কাজ নিয়ে ব্যাপক ট্রলের শিকার হন। আর সামাজিক যোগাযোগাগমাধ্যমে ট্রল কিংবা ব্যঙ্গ করা বর্তমানে খুব স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। তবে সমালোচনাগুলো যেমন ইতিবাচক, তেমনি নেতিবাচকও। অতীতের এমন বহু ঘটনা সেই দিকগুলোরই ইঙ্গিত দেয়।

এদিকে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বর্ষা এমনই কিছু কথা পোস্ট করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি পোস্টটি করেছেন।

পোস্টে অভিনেত্রী লেখেন, ‘সোশ্যাল মিডিয়া এখন সবার জন্য উম্মুক্ত। কে কীভাবে ব্যবহার করবেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মাধ্যমকে নেতিবাচক না ইতিবাচকভাবে ব্যবহার করা হবে সেটা একটু ভেবে দেখা দরকার। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক ভালো কাজ করছেন, এর মাধ্যমেই ভালো কাজগুলো জানতে পারি, আবার নেতিবাচক খবর ও খুব হচ্ছে। ছোট ও তুচ্ছ বিষয়গুলো খুব বড়ভাবে প্রচার করা হয়, যা কাম্য নয়।’

তিনি আরও লেখেন,

এসব নেতিবাচক ছোট ও তুচ্ছ বিষয়গুলো গুরুত্ব না দিয়ে নিজেকে নিয়ে ভাবি, চিন্তা করি। সব চেয়ে জরুরি হালাল-হারাম (ন্যায়-অন্যায়) নিয়ে একটু ভাবি, এটা সব জায়গায় খুব, খুব দরকার।

অনন্ত জলিল ও বর্ষা দম্পতির সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘কিল হিম’। এটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল। এ ছাড়া বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

এ তারকা দম্পতির ঘরে আছে দুই সন্তান। ২০১৪ সালে জন্ম নেয় আরিজ ইবনে জলিল এবং ২০১৭ সালে জন্ম আবরার ইবনে জলিলের।

বাংলাদেশ সময়: ১৫:১৭:২৮   ৩০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর
অপশক্তির অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কখনও সফল হবে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
​অবশেষে সরিষাবাড়ীতে জমির দখল ফিরে পেলেন আব্দুর রাজ্জাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ