সরকারের একার পক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন : দীপু মনি

প্রথম পাতা » চট্টগ্রাম » সরকারের একার পক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন : দীপু মনি
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪



সরকারের একার পক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন : দীপু মনি

রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবার সহযোগিতা দরকার। না হয়, সরকারের একার পক্ষে তা নিয়ন্ত্রণ করা কঠিন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন।

দীপু মনি বলেন, এক শ্রেণির ব্যবসায়ী শুধু যে রোজায় তা নয়- সারা বছরই অধিক মুনাফার লোভে বাজার অস্থিতিশীল করে রাখে। তাই সবার সম্মিলিত চেষ্টায় এমন পরিস্থিতির অবসান ঘটাতে হবে। কারণ, ইসলাম মানুষকে মূল্যবোধের শিক্ষা দেয়। মানুষকে জিম্মি কিংবা হয়রানি করে ব্যবসা নয়।

তিনি আরও বলেন, শুধু লেবাসে নয়, ধর্মীয় অনুশাসন মেনে চললে মজুতদারির অতিরিক্ত মুনাফার প্রবণতা থাকে না। এ ব্যাপারে ব্যক্তিগত জায়গা থেকে সচেতন হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত সজিব, সদর উপজেলা সরকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ শ্রাবণ ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মানছুর আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫:১১:২৯   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ