বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

প্রথম পাতা » খুলনা » বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪



বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

জেলায় আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৯তম জন্মবার্ষিকী।
জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের উদ্যোগে সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগরের নূর মোহাম্মদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে সকালে কোরানখানির মধ্য দিয়ে দিনের কর্মসুচির সুচনা হয়। পরে নূর মোহাম্মদ শেখ স্মৃতিসৌধে পু®পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান, র‌্যালী, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ আনোয়ার হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ^াস, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস,এ মতিন ও বীরমুক্তিযোদ্ধা এস,এ বাকি প্রমুখ।
উল্লেখ্য ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরে সম্মুখ যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ শেখ। যশোরের শার্শা উপজেলার কাশিপুরে তাকে সমাহিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৫৬   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ