শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে চলছে দেশ - ধর্মমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে চলছে দেশ - ধর্মমন্ত্রী
সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪



শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে চলছে দেশ - ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে চলছে দেশ। তিনি ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে কাজ করে যাচ্ছেন। তিনি ২০৪১ সালের মধ্যেই উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন।

জামালপুরের ইসলামপুরে সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ বর্ধিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ-স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি তৈরিতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এখানেই থেমে নেই, ২১০০ সালের বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনাও করেছি।শেখ হাসিনার নেতৃত্বে ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের সফলতার পথ ধরে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের পথে দেশ আরো সাহস ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে।

ফরিদুল হক খান আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে জনসাধারণ ব্যবহার করছে স্বপ্নের পদ্মাসেতু ও মেট্রোরেল যা দেশের যোগাযোগ ব্যবস্থাসহ সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আরো বলেন, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অনন্য মাইলফলক ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, সহসভাপতি শাহাদত হোসেন স্বাধীন, মজিবর রহমান শাহজাহান, যুগ্ম সম্পাদক জিয়াউল হক সরকার প্রমূখ। এ অনুষ্ঠানে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:১৬:৩২   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড্রাইভিং লাইসেন্স-বৈধ কাগজপত্র ছাড়া তেল বিক্রি না করার সিদ্ধান্ত
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা দূর করার তাগিদ শিক্ষামন্ত্রীর
ফরিদপুরে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি, একটি পাম্পে চাহিদামতো তেল পেয়ে স্বস্তি গ্রাহকদের
পতিতালয়ের রমরমা দেহব্যবসা এখন আবাসিক হোটেলে
আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে - ভূমি মন্ত্রী
সংসদ সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক: শফিকুর রহমান
জামালপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে
ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সালথার বাবলুর রহমান খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ