বঙ্গবন্ধুর সমাধিতে দুই এমপির শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » বঙ্গবন্ধুর সমাধিতে দুই এমপির শ্রদ্ধা
সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪



বঙ্গবন্ধুর সমাধিতে দুই এমপির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৃথকভাবে শ্রদ্ধা জানিয়েছেন নেত্রকোনা -১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী ও ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
এই দুই সংসদ সদস্য আজ সোমবার টুঙ্গিপাড়ায় এসে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
পবিত্র ফাতেহাপাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহিদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য এবং দীর্ঘায়ূ কামনা করেন তারা।
টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল আহমেদসহ নেত্রকোনা -১ ও ময়মনসিংহ-১০ নির্বাচনী এলাকার নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন দুই এমপি।

বাংলাদেশ সময়: ১৯:২১:০৫   ৩২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


মুকসুদপুরে কৃতী ১৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ‘আলোর পথে দিগনগর’
চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ: ওয়াহেদের দোয়া অনুষ্ঠান
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত রাঘদী ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস ফকিরের মৃত্যু
স্বদেশ ইসলামী একক বীমা ডিভিশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুর রহমান সানা
গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ