মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে- প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে- প্রাণিসম্পদ মন্ত্রী
সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪



মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে  মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে- প্রাণিসম্পদ মন্ত্রী

মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান।

মন্ত্রী আজ মধুখালী উপজেলার কামালদিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় খামারিদের মাঝে ৮টি মিল্কিং মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষকে ঋণের নামে টাকা পয়সা দিয়ে ১৪ গুণ সুদসহ ফেরত নিচ্ছে যারা, তারাই আবার নোবেল পুরস্কার পাচ্ছে। এরকম করে বহু মানুষ সর্বস্ব হারাচ্ছে। তারপরও ঋণ শোধ হয় না। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশের মাটি, ঘাস, প্রকৃতির ঘ্রাণ শুঁকে শুঁকে কোন মানুষটি একটু কষ্টে আছে, কোন মানুষটি বিষণ্নতায় আছে, কোন মানুষটির জন্য একটা কাজ জোগানো যায়, সেটি খুঁজে খুঁজে বের করেন।

মধুখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে এলডিপিপি প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডা. গোলাম রব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনূন আহমেদ অনিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ মিজানুর রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৪:১০   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ