উপজেলা নির্বাচনে না আসলে বিএনপিকে ভুলের খেসারত দিতে হবে : সেতুমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » উপজেলা নির্বাচনে না আসলে বিএনপিকে ভুলের খেসারত দিতে হবে : সেতুমন্ত্রী
সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪



উপজেলা নির্বাচনে না আসলে বিএনপিকে ভুলের খেসারত দিতে হবে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনে বিএনপি না এসে যে ভুল করেছে, উপজেলা নির্বাচনে না আসলে জাতীয় নির্বাচনের মতো সেই ভুলের খেসারত দিতে হবে বিএনপিকে।
আজ সোমবার বিকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীর উপলক্ষে কাঙ্গালী ভোজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি। এবারের জাতীয় নির্বাচনেও নৌকা মার্কা ছিল, এর বাহিরে যারা স্বতন্ত্র করতে চেয়েছে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ২৮ তারিখে তারা যেভাবে পালিয়ে গেছে, আবারো ওই রকম কিছু করতে গেলে পালাতে হবে।
এ সময় নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২৮:২২   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ