ফিলিপাইনের মধ্যাঞ্চলে অগ্নিকান্ডে নিহত ৪, আহত ৮

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিপাইনের মধ্যাঞ্চলে অগ্নিকান্ডে নিহত ৪, আহত ৮
বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪



ফিলিপাইনের মধ্যাঞ্চলে অগ্নিকান্ডে নিহত ৪, আহত ৮

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু নগরীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। তারা একই পরিবারের সদস্য। এদের মধ্যে ৬০ বছর বয়সী বাবা ও ৫৪ বছর বয়সী মা এবং ১৪ ও ১২ বছর বয়সী তাদের দুই ছেলে রয়েছে। এতে এক ডজনেরও বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। বুধবার নগরীর এক দমকলকর্মী এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
নগরীর দমকল দপ্তরের ওয়েনডেল ভিলানুয়েভা জানান, মঙ্গলবার স্থানীয় সময় রাত দু’টার দিকে আগুন ছড়িয়ে পড়ার সময় ভুক্তভুগিরা গভীর ঘুমের মধ্যে ছিল।
আগুন থেকে প্রাণে বেঁচে যাওয়া এক মেয়ে তদন্তকারী কর্মকর্তাদের জানান, তার বাবা-মা এবং ছোট ভাইবোন তাদের বাড়ির তৃতীয় তলায় ঘুমাচ্ছিল।
তিনি আরো জানান, পরিবারের অন্য সদস্যরা নিচতলায় ছিল। অগ্নিকা-ে তাদের পরিবারের আরো আটজন আহত হয়েছে।
খবরে বলা হয়, আবাসিক এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া এ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিন ঘণ্টা সময় লাগে। এতে ৩০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩২:১৮   ৪৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ