৮০টি বিদ্যালয়ের শিশুদের নিয়ে ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক কর্মসূচী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৮০টি বিদ্যালয়ের শিশুদের নিয়ে ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক কর্মসূচী
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪



৮০টি বিদ্যালয়ের শিশুদের নিয়ে ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক কর্মসূচী

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক কর্মসূচী আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীতে আজ টুঙ্গিপাড়া উপজেলার ৮০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করে। এসময় প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের উপর শিশুতোষ আলোচনাসভায় বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান ও গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল বাহাদুর বিশ্বাস।
টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, কৃষি কর্মকর্তা মো. রাকিব হোসেন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শ্রীময় বাগচিসহ অংশগ্রহনকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকরা এসময় উপস্থিত ছিলেন।
পরে কুইজ প্রতিযোগিতা এবং প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য গত ৬ ফেব্রুয়ারি থেকে ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক এই কর্মসূচী শুরু করেছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক। প্রতি সপ্তাহে শিশুদের নিয়ে ধারাবাহিকভাবে এ কর্মসূচী পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:০৫   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ