বেইলি রোডে অগ্নিকাণ্ড : কাচ্চি ভাইয়ের ম্যানেজারসহ আটক ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেইলি রোডে অগ্নিকাণ্ড : কাচ্চি ভাইয়ের ম্যানেজারসহ আটক ৩
শুক্রবার, ১ মার্চ ২০২৪



বেইলি রোডে অগ্নিকাণ্ড : কাচ্চি ভাইয়ের ম্যানেজারসহ আটক ৩

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনের ঘটনায় কাচ্চি ভাই নামের একটি খাবারের দোকানের ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- চুমুকের মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন এবং কাচ্চি ভাই নামে আরেকটি খাবারের দোকানের ব্যবস্থাপক মো. জিসান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন আজ শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা ও রমনার উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফ হোসেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন বলেন, ভবনের নিচতলার খাবারে দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে। ভুক্তভোগী পরিবারের কেউ মামলা করতে চাইলে মামলা করতে পারবেন।
এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের মালিকের দায়িত্বের কোনো অবহেলা রয়েছে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌ভবনের মালিক থেকে শুরু করে এই ঘটনায় যার যার দায় পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে গ্রিন কটেজ নামের সাততলা একটি ভবনে ভয়াবহ আগুল লাগে। এতে ৪৫ জনের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ২১:৫৫:৩৬   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মুক্তিযোদ্ধাদের তালিকার অনিয়ম সংশোধনে কাজ করছে সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
সংকটাপন্ন কিউবায় তেল পৌঁছাতে যাচ্ছে রুশ ট্যাংকার
‎টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে: পানিসম্পদ মন্ত্রী
২৫ মার্চ থেকে ১০ এপ্রিলের বীরত্বগাথা নতুন প্রজন্মকে জানানোর আহ্বান তথ্য মন্ত্রীর
সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী
খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : এলজিআরডি মন্ত্রী
ঘোড়াঘাটে অবৈধভাবে মজুত দেড় হাজার লিটার ডিজেল জব্দ
এবার বিশ্বভ্রমণে হুমায়ূন আহমেদের চরিত্ররা!
নওগাঁয় বাসের ভেতরে যুবকের মরদেহ
হামসহ ১০ রোগের টিকার সংকট রয়েছে: সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ