জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ আইন সমিতির শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ আইন সমিতির শ্রদ্ধা
শুক্রবার, ১ মার্চ ২০২৪



জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ আইন সমিতির শ্রদ্ধা

জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ আইন সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ আইন সমিতির সভাপতি এডভোকেট মঞ্জুর মো. শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও আইন সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওসারের নেতৃত্বে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে এ মহানায়কের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন।
তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদবৃন্দ এবং মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে যান এবং সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ২১:৫০:৫৫   ৩১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ