প্রয়োজনে ডিসিরা প্রকল্প নেওয়ার প্রস্তাব দিতে পারবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রয়োজনে ডিসিরা প্রকল্প নেওয়ার প্রস্তাব দিতে পারবে
সোমবার, ৪ মার্চ ২০২৪



প্রয়োজনে ডিসিরা প্রকল্প নেওয়ার প্রস্তাব দিতে পারবে

প্রয়োজন হলে জেলা প্রশাসকরা (ডিসি) প্রকল্প নেওয়ার বিষয়ে প্রস্তাব দিতে পারবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের অর্থ মন্ত্রণালয়ের সেশন শেষে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প নেওয়ার ব্যাপারে তো জেলা প্রশাসকদের মূল ভূমিকা নেই। এটা মন্ত্রণালয় বা বিভাগ ভূমিকা নেয়। কিন্তু আজকে আমাদের আলোচনা হয়েছে, যদি কোনো প্রয়োজন হয় তারাও (ডিসিরা) এলাকাভিত্তিক প্রকল্পের বিষয়ে প্রস্তাব দিতে পারবে। যদি সে প্রকল্প জনগণের উপকারে আসে।

শহীদুজ্জামান বলেন, আমরা চাই, তাদের (ডিসিদের) মধ্য থেকেও প্রস্তাব আসুক। আর সরকার সেটা বিবেচনা করবে। শুধু উপর থেকে নিচের দিকে যাবে তা নয়, নিচের দিক থেকেও এ ধরনের প্রস্তাব আসতে পারে।

শিক্ষা প্রকল্প নিয়ে আলোচনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমরা শিক্ষা প্রকল্প সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, কারিগরি শিক্ষা সেগুলো আমরা কীভাবে আরো বেশি করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছি। মাঠ পর্যায়ে তাদের (ডিসিদের) সুপারিশের ভিত্তিতে আমরা বিবেচনা করবো। আমরা চাই মাঠ পর্যায় থেকে সুপারিশ উঠে আসুক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প সংরক্ষণের কথা বলেছেন। আজকে এ প্রসঙ্গে আলোচনা ছিল কী না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আজকের আলোচনায় এটা আসেনি।

বাংলাদেশ সময়: ১৩:১০:৩৬   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ