ভোলায় ৪৭ জন দুরারোগ্য রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় ৪৭ জন দুরারোগ্য রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ
সোমবার, ৪ মার্চ ২০২৪



ভোলায় ৪৭ জন দুরারোগ্য রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

জেলার উপজেলা সদরে আজ ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন দুরারোগ্যে রোগে আক্রান্ত ৪৭ জন রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী গোলাম কোবিরসহ অন্যরা।
এ সময় ক্যান্সারে আক্রান্ত ৩১ জন, কিডনি রোগে ৪ জন, স্ট্রোকে প্যারালাইজ ৪ জন, জন্মগত হৃদরোগী ৫ জন ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩জনসহ মোট ৪৭ জনকে ৫০ হাজার টাকা করে চেক তুলে দেন অতিথিরা।
জেলা সমাজসেবা কার্যালয় উপ পরিচালক জানান, জেলায় ২০২৩-২৪ অর্থবছরের প্রথম কিস্তির জন্য ১৫১ জন রোগীর বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে সদরের ৪৭ জন, দৌলতখানে ১৯, বোরহানউদ্দিনে ২২, তজুমদ্দিনের ৭, লালমোহনে ২৪, চরফ্যাশনে ২৪ ও মনপুরায় ৮ জন রোগী রয়েছে। খুব শীঘ্রই অন্যান্য উপজেলা এসব চেক বিতরণ শুরু করা হবে।

বাংলাদেশ সময়: ১৩:১৩:৩৪   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ