ইসরাইলের সাথে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্ভব : হামাস

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের সাথে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্ভব : হামাস
সোমবার, ৪ মার্চ ২০২৪



ইসরাইলের সাথে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্ভব : হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দাবি মেনে নিলে ইসরাইলের সাথে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হবে।

হামাসের একজন মুখপাত্র গতকাল রোববার এ কথা জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার সুযোগ এবং মানবিক সহায়তা বাড়ানোসহ হামাসের অন্য দাবিগুলো ইসরাইল মেনে নিলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।

এদিকে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে ১৪৮ দিন ধরে চলা যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। এমনকি দীর্ঘ সময় ত্রাণ সহায়তা পৌঁছাতে না পারায় গাজায় খাদ্য ও ওষুধের সংকট তীব্র হয়েছে গাজায়। ইতোমধ্যে আনাহারে ১০ জন শিশুর মারা গেছেন। অনেক শিশু অপুষ্টিতে ভুগছেন।

এই পরিস্থিতিতে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

তবে সব আহ্বান উপেক্ষা করেই গাজা উপত্যকার দক্ষিণের শহর খান ইউনিসে অভিযান জোরদার করেছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। ইসরাইলের বিমান বাহিনী এবং আর্টিলারি ছয় মিনিটের মধ্যে প্রায় ৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, গাজায় অভিযান সফল করতে খান ইউনিসে হামলা গুরুত্বপূর্ণ। খান ইউনিস গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের সামরিক আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ১৩:১৭:৩৫   ৩৯৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ