টাঙ্গাইলে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১১টি ঘর

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গাইলে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১১টি ঘর
সোমবার, ৪ মার্চ ২০২৪



টাঙ্গাইলে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১১টি ঘর

জেলার গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামে আগুন লেগে ৬টি পরিবারের ১১টি ঘর ও ৪টি গরু পুড়ে গেছে। গতকাল (৩ মার্চ) রাতে আম্বিয়া খাতুনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়।
ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার জানান, আগুনে গ্রামের বাবলু মিয়ার ২টি ঘর, সেজনু মিয়ার ২টি ঘর ও ২টি গরু, নাজমুলের ২টি ঘর, আম্বিয়া খাতুনের ১টি ঘর, তোফাজ্জল হোসেনের ৩টি ঘর ও ২টি গরু এবং সফিকুল ইসলামের ১টি ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
গোপালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নাজমুল হোসেন বলেন, ‘থানার অফিসার ইনচার্জকে (ওসি) সঙ্গে নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।’

বাংলাদেশ সময়: ১৭:০৬:৪৬   ৬৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
পাগলা মসজিদে দানের রেকর্ড, একবারে মিলল ১৮ কোটির বেশি টাকা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ