মোটরসাইকেলের সিটে সোয়া কোটি টাকার স্বর্ণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মোটরসাইকেলের সিটে সোয়া কোটি টাকার স্বর্ণ
বুধবার, ৬ মার্চ ২০২৪



মোটরসাইকেলের সিটে সোয়া কোটি টাকার স্বর্ণ

দিনাজপুরের হিলি সীমান্তে মোটরসাইকেলের সিটের নিচ থেকে প্রায় এক কোটি সাড়ে ১২ লাখ টাকা মূলের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মেহেদী হাসান (৩৪) নামে এক যুবককে আটক করা হয়।

আটক মেহেদী হাসান হিলির উত্তর বাসুদেবপুর গ্রামের আবু তোরাফ হাজীর ছেলে।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে ২০ বিজিবির উপ-অধিনায়ক মেজর আফিক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সাতকুড়ি রেলগেটের পাশ থেকে মেহেদী নামে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বারও জব্দ করা হয়।

জব্দ করা স্বর্ণের বাজারমূল্য এক কোটি ১২ লাখ ৪০ হাজার ৮১০ টাকা।

আটক মেহেদীকে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৮:১০   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণ, আহত-৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ