মেসি-সুয়ারেজের গোলে মায়ামির নাটকীয় ড্র

প্রথম পাতা » খেলাধুলা » মেসি-সুয়ারেজের গোলে মায়ামির নাটকীয় ড্র
শুক্রবার, ৮ মার্চ ২০২৪



মেসি-সুয়ারেজের গোলে মায়ামির নাটকীয় ড্র

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর প্রথম লেগে শুক্রবার (৮ মার্চ) ন্যাশভিলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। নাটকীয় এই ম্যাচে প্রথম গোলটি করেছেন লিওনেল মেসি। আর ম্যাচের একেবারে শেষ মিনিটে গোল করেছেন লুইস সুয়ারেজ।

ন্যাশভিলের জিইওডিআইসে স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। জ্যাকব শ্যাফেলবার্গ ন্যাশভিলকে লিড এনে দেন। বিরতির পর প্রথম মিনিটে আবারো শ্যাফেলবার্গের গোল। দুই গোলের লিড পেলেও, আক্রমণে এগিয়ে ছিল মায়ামি।

ম্যাচের ৫২ মিনিটে মেসি-সুয়ারেজের খেলায় এক গোল শোধ করে মায়ামি। মায়ামির হয়ে গোল করেন মেসি। আর এই গোলের সহায়ক ছিলেন সুয়ারেজ। এরপর আক্রমণের হার আরও বাড়িয়ে দেয় মায়ামি। কিন্তু খেলার ধারার বিপরীতেই ৮৪ মিনিটে মায়ামির জালে বল পাঠায় ন্যাশভিল। কিন্তু ভিএআরের সাহায্যে গোলটি বাতিল করা হয়।

এরপর ডিফেন্সে মনোযোগ দেয় স্বাগতিকরা। কিন্তু মেসি, সুয়ারেজ ও বুসকেটসের সামনে টেকেনি ন্যাশভিলের ডিফেন্সিভ খেলা। ম্যাচের বাড়ানো সময়ের পঞ্চম মিনিটে গোল করে মায়ামিকে সমতায় ফেরান সুয়ারেজ। ডান দিক থেকে বুসকেটসের ক্রস হেড করে গোল করেন সাবেক বার্সা স্ট্রাইকার।

ন্যাশভিলের বিপক্ষে দ্বিতীয় লেগের খেলাটি অনুষ্ঠিত হবে ১৪ মার্চ।

বাংলাদেশ সময়: ১১:৩৯:৪৪   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ