নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রথম পাতা » খুলনা » নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শুক্রবার, ৮ মার্চ ২০২৪



নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নানা আয়োজনে আজ জেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালী শেষে জেলা প্রশাসন ও নড়াইল মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক মৌসুমী রাণী মজুমদার, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরা ও নারী নেত্রী গুলশান আরা।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:২৩   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ