মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রথম পাতা » খুলনা » মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
শুক্রবার, ৮ মার্চ ২০২৪



মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মাগুরায় আজ পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান।
বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল, বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু, এ্যাডভোকেট ওয়াজেদা সিদ্দিকী এবং এ্যাডভোকেট শাহিনা আক্তার ডেইলী প্রমুখ।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৫:৪২:২৮   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ