ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ২৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ২৬
সোমবার, ১১ মার্চ ২০২৪



ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ২৬

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা ও ভুমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১১ জন।

সোমবার (১১ মার্চ) ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধসের পর জল কমতে শুরু করায় উদ্ধারকারীরা নতুন করে কয়েকটি মৃতদেহ খুঁজে পেয়েছেন। এতে নিহতের সংখ্যা ২৬ জনে পৌঁছেছে। সময়ের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে টানা মৌসুমি বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে যাওয়ায় পশ্চিম সুমাত্রা দ্বীপের ৯টি জেলায় ভয়াবহ বন্যা হয়। শুক্রবারের শেষের দিকে একটি বড় ভূমিধস হওয়ায় একটি নদীর তীর ভেঙে পেসিসির সেলাতান জেলার পাহাড়ি গ্রামগুলি একেবারে তলিয়ে যায়।

কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এবং রাস্তাঘাট ডুবে যাওয়ায় ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি জানান, ভুমধসে পশ্চিম সুমাত্রা দ্বীপের প্রায় ১৪টি বাড়ি কাদার নিচে ডুবে আছে। বন্যার পানিতে তলিয়ে গেছে প্রায় ৩৭ হাজার ঘরবাড়ি। বন্যায় অন্তত ৩টি বাড়ি ভেসে গেছে বলেও জানান মুহারি।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৩২   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ