হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ

প্রথম পাতা » আন্তর্জাতিক » হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪



হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেছেন। গুয়েনার প্রেসিডেন্ট এবং ক্যারিবিয়ান কমিউনিটির (কেরিকম) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার

দেশটিতে কয়েক সপ্তাহ ধরে সহিংসতা চলছিল। হাইতিতে রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করার জন্য সোমবার জ্যামাইকায় আঞ্চলিক নেতারা মিলিত হন। এর পরেই এমন খবর পাওয়া গেল।

চলতি মাসের শুরুর দিকে দেশটির রাজধানীর দুটি কারাগারে হামলা চালায় গ্যাংরা। সে সময় হাইতিতে যৌথ বাহিনী মোতায়েনের চুক্তিতে স্বাক্ষর করতে কেনিয়া সফরে ছিলেন প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। তার ফিরে আসায় বাধা দিতে বিমানবন্দরে হামলা চালায় গ্যাংরা। ফলে তিনি বর্তমানে পুয়ের্তো রিকোতে আটকা পড়েছেন। সহিংসতা শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছে গ্যাং দলগুলো।

প্রেসিডেন্ট মইসি হত্যার পর থেকেই ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী হেনরি। ২০১৬ সাল থেকে হাইতিতে কোনও নির্বাচন হয়নি।

বাংলাদেশ সময়: ১১:০১:০১   ৩১৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ