নারায়ণগঞ্জে অস্বাভাবিক মুনাফায় ডাল বিক্রি, দোকানিকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে অস্বাভাবিক মুনাফায় ডাল বিক্রি, দোকানিকে জরিমানা
বুধবার, ১৩ মার্চ ২০২৪



নারায়ণগঞ্জে অস্বাভাবিক মুনাফায় ডাল বিক্রি, দোকানিকে জরিমানা

জেলার নিতাইগঞ্জে অস্বাভাবিক মুনাফা রেখে খেসারির ডাল বিক্রি করায় কুমিল্লা ট্রেডিং নামে এক দোকানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে চলা অভিযানে দোকানটির মালিক বিকাশ দেবনাথকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে সেখানে সরেজমিনে অভিযানে শুরু করে জেলা প্রশাসক মাহমুদুল হকের নেতৃত্বে জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগ।

অভিযানের সময় জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক জানান, খুচরা ও পাইকারি বিক্রেতাদের যেন পাকা রশিদ থাকে। পাশাপাশি পণ্যের মূল্য তালিকা যেন প্রতিষ্ঠানে রাখে সেটা নিশ্চিত করছি। খুচরা বাজারে খেসারির ডাল ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। পাইকারি যিনি বিক্রি করছেন তিনি বললেন বগুড়া থেকে এনেছেন তবে রশিদ দেখাতে পারছেন না। কিছু অনিয়ম আছে।

তিনি আরও বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেন মানুষের নাগালে থাকে। কেউ যেন কোনো পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বাড়াতে না পারে এ জন্য আমরা মনিটরিং করছি।

বাংলাদেশ সময়: ১৫:২৮:০৮   ৪৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ