সংসদ সদস্য ভবনগুলোর ভাড়া বাড়ানোর সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ সদস্য ভবনগুলোর ভাড়া বাড়ানোর সুপারিশ
বুধবার, ১৩ মার্চ ২০২৪



সংসদ সদস্য ভবনগুলোর ভাড়া বাড়ানোর সুপারিশ

ঢাকা,১৩মার্চ ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের সংসদ কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি জাতীয় সংসদের চীফ হুইপ নূর- ই- আলম চৌধুরীর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এ বি তাজুল ইসলাম, আশেক উল্লাহ রফিক, কাজী নাবিল আহমেদ, খাদিজাতুল আনোয়ার, এস. এম. শাহজাদা, সাজ্জাদুল হাসান ও এ কে এম মোস্তাফিজুর রহমান অংশগ্রহণ করেন।

কমিটি ন্যাম ভবনের জমি ব্যবহার করে দ্রুততম সময়ে আন্ডারপাস নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।এ লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয় এবং সাজ্জাদুল হাসানকে আহবায়ক করে কাজী নাবিল আহমেদ ও এস.এম শাহজাদাকে সদস্য করা হয়।

বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়াস্থ সংসদ - সদস্য ভবনসমূহের ভাড়া বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি রাজধানী উচ্চবিদ্যালয়ে গাড়ির হাট না বসাতে এবং স্কুল কার্যক্রমের বাইরে কোন অনুষ্ঠান হলে জাতীয় সংসদের নিরাপত্তা শাখার সুপারিশক্রমে করার জন্য সুপারিশ করে।

পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সকল শীহদ সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর,ঢাকা সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:১৬   ২৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ